1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস আসছেন শুক্রবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৫ Time View

তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস ঢাকায় আসছেন ২ মার্চ (শুক্রবার)। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সফরে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন তিনি। এছাড়া পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।

এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষা সেনার প্রশিক্ষণ গত ২৬ ফেব্রুয়ারি রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে। এটি চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ