1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৮ কি.মি. এলাকায় যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭৩ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন উন্নীতকরণ কাজ চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। তাছাড়া তিনদিনের ছুটি শেষে কর্মস্থলমুখী হচ্ছে মানুষ। শুক্রবার বিকেল থেকে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়। রাত ১০টার পর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে যানজটের সৃষ্টি হলেও রাত ৪টার পর থেকে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পরে দুর্ভোগে পড়তে হয় যাত্রী ও শ্রমিকদের। বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশু যাত্রীরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

শনিবার সকাল পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

মির্জাপুরের কান্ঠালিয়া গ্রামের মাধব সরকার অম্বরিশ জানান, ঢাকা অফিসের উদ্দেশে সকাল ৮টায় মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেন। দেড় ঘণ্টায় ধেরুয়া পর্যন্ত মাত্র ৬ কিলোমিটার যেতে গেছেন। পরে অফিসের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরেছেন।

মির্জাপুর বাইপাস এলাকায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মো. সেলিম হোসেন জানান, সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ