1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

প্রধানমন্ত্রী রাজশাহীতে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং রাজশাহী মহানগর পুলিশের নতুন ৮টি থানাসহ ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ বিকেলে এখানে মাদ্রাসা ময়দান থেকে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন এবং বিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলো হচ্ছে : ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’ র্শীষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৫-তলা একাডেমিক ভবন নির্মাণ; দামকুড়া হাট কলেজ, পবা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; আড়ানী ডিগ্রি কলেজ, বাঘা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ। আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; বাগমারা কলেজ, বাগমারা, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; বিড়ালদহ কলেজ, পুঠিয়া, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; রাজশাহীতে পুলিশের চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা, কাটাখালী থানা, এয়ারপোর্ট থানা, পবা থানা, কর্ণহার থানা, দামকুড়া থানা, বেলপুকুর থানা এবং রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বারনই নদীতে রাবার ড্যাম নির্মাণ; রাজশাহী (নর্থ) ১টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ। রাজশাহী নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী এর নির্মাণ। গোদাগাড়ী উপজেলাধীন উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ এবং রাজশাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের নির্মাণ কাজ।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন- রাজস্ব খাতের আওতায় সরকারী প্রতিষ্ঠান সমূহে মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারী মহিলা কলেজ এর ৬-তলা ভিতবিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ (২৫০ শয্যা বিশিষ্ট); ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন’ শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি, ২ী১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। মেহেরচন্ডী ৩৩/১১ কেভি, ২ী১০/১৩.৩৩ এমভিএ, জিআইএস, উপকেন্দ্র নির্মাণ কাজ, মেহেরচন্ডী, রাজশাহী রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী, স্থাপন’ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ। রাজশাহী জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ