1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিজয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি আবাহনীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৫ Time View

ওপেনার এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ভালো একটা পুঁজি পাওয়া নিয়ে সংশয় ছিল আবাহনী লিমিটেডের। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর সানজামুল ইসলাম। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়েছে নাসির হোসেনের দল।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাভার বিকেএসপির চার নাম্বার মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে ব্যাটিং বেছে নেয় আবাহনী।

শেষ দিকে এসে সেই বলগুলো দারুণভাবে কাজে লাগিয়েছেন মিরাজ আর সানজামুল। ৩২ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। মিরাজ মাত্র ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। ১৫ বলে ৩ চারে হার না মানা ২৪ করেন সানজামুল।

শেখ জামালের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন রবিউল হক। একটি করে উইকেট সোহাগ গাজী, ইলিয়াস সানী আর সাক্সেনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ