1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

বিনা বিচারে ৭ বছর : ১৩৯ জনের মামলা নিষ্পত্তির নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৮০ Time View

দেশের ৬৮টি কারাগারে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে ৭ বছরের বেশি সময় ধরে আটক ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদেশে ওই ১৩৯ জনের বিচার ৩১ আগস্টের মধ্যে শেষ করে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়াও তাদের বিষয়ে বিচারকালীন মামলার সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এক্ষেত্রে সহায়তা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন কারাগারে বিনা বিচারে আটক ১৩৯ জনের বিষয়ে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আজ এ আদেশ দেন। আদালতের আদেশের পর লিগ্যাল এইডের আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ