1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুইজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৯৬ Time View

হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকাররের চালক মামুন ও আরোহী মাসুদ আলী। তবে মাসুদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটমুখী একটি ট্রাক সকালে অলিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। পরে প্রাইভেটকারের আরোহী মাসুদ আলীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোবাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে। ওই ছবির সঙ্গে তার চেহারা এখনও মিলিয়ে দেখা সম্ভব হয়নি। তার প্রকৃত পরিচয় জানার জন্য ওই টোবাকো কোম্পানিতে খবর দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ