1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

সরকার সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪২ Time View

খাদ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় মৌ-মেলা, ২০১৮ উপলক্ষে শনিবার দেয়া বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল থেকে দু’দিনের জাতীয় মৌ-মেলা শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৮-১৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ‘জাতীয় মৌ মেলা-২০১৮’ এর আয়োজন করা হয়েছে। এটা সময়োপযোগী পদক্ষেপ। এবারের মৌ-মেলার প্রতিপাদ্য হলো ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন’।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ফসলের উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে বর্তমান কৃষিবান্ধব সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণের পাশাপাশি ফসলের মাঠে মৌ চাষীকে উৎসাহিত করছে।

চিরায়ত বাংলার মানুষ প্রাচীনকাল থেকেই মধুকে পথ্য হিসেবে ব্যবহার করে আসছে। তখন থেকেই মধুর পুষ্টি ও ভেষজগুণ সকলেরই জানা। শারীরিক শক্তি ও মেধা বিকাশে মধুর গুণ অপরিসীম।

তিনি বলেন, মৌমাছি আপন মনে নীরবে জীববৈচিত্র রক্ষায় যে কাজ করে যাচ্ছে তা মানবসভ্যতাকে বাঁচিয়ে রাখার অন্যতম হাতিয়ার।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান মানবসভ্যতার অকৃত্রিম বন্ধু মৌমাছি যেন আর কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। একই সঙ্গে মৌমাছি এবং মানবসমাজ একে অপরের পরিপূরক এ সত্যটি সবাইকে মনে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ