1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সিলেটের পথে খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ Time View

হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে সড়কপথে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওয়ানা দেন। খালেদা জিয়ার গাড়িবহরে দলের সিনিয়র নেতারাও উপস্থিত রয়েছেন।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার দুইদিন আগে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে যাওয়ার কথা বলা হলেও রাজনীতিতে এ সফরের বিশেষ গুরুত্ব রয়েছে বলে বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুসেইন মুহাম্মদ এরশাদের সিলেট সফরের পর এবার তিনিও রাজনৈতিক প্রচারণায় সিলেট সফরে যাচ্ছেন। যদিও দল থেকে দাবি করা হচ্ছে, এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়।

Khaleda

খালেদা জিয়া আজ বিকেলে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় (সোমবার) ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তবে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন জাগো নিউজকে জানান, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সিলেটে আজ রাত্রীযাপন করবেন। আগামীকাল (মঙ্গলবার) সকালে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ