1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল নেত্রকোণায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত তিলকখালি খাল খননের উদ্বোধন ঈদযাত্রা নিরাপদ করতে সচেতনতামূলক প্রচারণার দাবি রোড সেফটি ফাউন্ডেশনের আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি

আশুলিয়ার ট্রাক চাপায় নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ৯৮ Time View

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় একই পরিবারের দুইজন ও এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মামুন (২৫) ও  তার ১১ মাসের শিশু পিয়াস গুরুতর আহত হয়েছেন । তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের মেয়ে পিয়ারা বেগম (৩৬) ও ছেলে মামুনের বউ আমেনা বেগম (১৭)। তারা ঘোষবাগ এলাকার আনিস মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপরদিকে নিহত অপর আরেকজন হলেন, সাতক্ষীরা জেলার আসনা থানার বাইলা গ্রামের ময়নুদ্দিনের ছেলে ভ্যানচালক সবুজ মিয়া (৩০)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার জহিরের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আহত মামুনের ডায়রিয়া হলে তাকে ভ্যানযোগে আশুলিয়ার ঘোষবাগ এলাকার নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসার সময় পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৪-৪০০৫) তাদের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং ২ জন আহত হন।

এদিকে এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনরা থানায় এসেছে। যদি ময়নাতদন্ত না করার লিখিত দেয় তাহলে নিহতের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ