1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শপথ নিলেন প্রধান বিচারপতি মাহমুদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫২ Time View

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সপরিবারে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার স্থলাভিষিক্ত হলেন সৈয়দ মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন।

আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় সৈয়দ মাহমুদ হোসেনের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।

সৈয়দ মাহমুদ হোসেন গত দুটি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগ পান। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে নিয়োগ পান তিনি।

সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি এস কে সিনহা গত বছরের ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এস কে সিনহা ছুটিতে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের অপর জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ