1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ, চলছে জালিয়াতি-অনিয়মের তদন্ত রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন টাইগ্রেস পেসার ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসি উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ Time View

লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে।’
কাশেম জানান, ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসিকে উদ্ধার করা হয়েছে।
ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দু’টি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসিকে উদ্ধার করা হয়। তাদেরকে ত্রিপোলি নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে সেখান থেকে অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের তাজুরা হাউজিং সেন্টারে স্থানান্তর করা হয়।
তিনি আরো জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসিকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন লিবিয়ার নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ