1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ, চলছে জালিয়াতি-অনিয়মের তদন্ত রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাপানের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন টাইগ্রেস পেসার ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী লড়াই করেও জাপানের কাছে হারল বাংলাদেশ

সু চির বাড়িতে পেট্রোল বোমা হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৭ Time View

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সু চির বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তার দপ্তরের এক কর্মকর্তা। খবর এএফপি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সু চির বাসার কমপাউন্ডে যখন বোমা হামলা চালানো হয়েছে তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেইপিদোতে অবস্থান করছেন।

তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বোমা নিক্ষেপের সাথে কারা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সু চির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির আন্তরিকতার অভাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ