1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ Time View

রাজধানীর গুলশানে সরকারি সম্পত্তি ব্যক্তির নামে বরাদ্দে অনিয়মের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ঢাকার মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক উপ-পরিচালক (এস্টেট) এ আর ভুইয়া, প্লট বরাদ্দ পাওয়া আমির হোসেন দেওয়ান, এ কে এম সহিউজ্জামান, সহিউজ্জামানের স্ত্রী কামরুন নেছা, মো. মোশাররফ হোসেন, মো. জাকারিয়া চৌধুরী ও মশিয়ার রহমান।

ইমারত নির্মাণের দায়ে দণ্ডবিধি ৪০৯, ১০৯ ও ৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে তাদরে বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গুলশান মডেল টাউনের ৮৩ নম্বর রোডে ৪৮.৬০ শতাংশের প্লটটির (৬ নম্বর এনইজি প্লট) মালিক ছিলেন প্রিন্স করিম আগা খানের মালিকানাধীন পিপলস জুট মিল। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সম্পত্তিটি পরিত্যক্ত ঘোষিত হওয়ায় এর মালিক হয় সরকার।

১৯৯২ সালে ওই জায়গায় নতুন চারটি (হোল্ডিং নং- ২৮, ২৮(এ), ২৮(বি) ও ২৮(সি)) প্লট করা হয়। প্লটগুলো অবৈধভাবে আমির হোসেন দেওয়ান, মোশাররফ হোসেন, জাকারিয়া চৌধুরী ও মশিউর রহমানকে বরাদ্দ দেয়া হয়। রাজউক কর্মকর্তাদের যোগসাজশে এসব সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ