1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

২০টি মার্কিন যুদ্ধবিমান পাচ্ছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ১৮১ Time View

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০টি যুদ্ধবিমান নিতে যাচ্ছে আফগানিস্তান। ২০১৪ সালের পর এসব বিমান আনা হবে বলে আফগান সরকার জানিয়েছে।

তবে এ ব্যাপারে দুই দেশের মধ্যে কী ধরনের চুক্তি হয়েছে তা জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আফগান ন্যাশনাল আর্মির জন্য এই বিমানগুলো নির্মাণে আন্তর্জাতিক বিমান নির্মাতা কোম্পানিগুলোর কাছে চলতি মাসেই দরপত্র আহ্বান করবে মার্কিন বিমান বাহিনী।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফগানিস্তান সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল জহির আজিমি বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী এবং প্রশিক্ষিত বিমান বাহিনীর দরকার। আর আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে সহায়তা করছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান, ২০১৬ সালের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান সরবরাহের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তান একটি সমঝোতায় পৌঁছতে পেরেছে।

এ ব্যাপারে সামরিক বিশ্লেষক নুরুল হক অলোমি বলেছেন, জঙ্গি আস্তানা গুড়িয়ে দিতে এ পরিকল্পনা খুব কার্যকর হবে। তবে সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এগুলো শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে ব্যবহার করাই ঠিক হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের পর আফগানিস্তানকে যুদ্ধবিমান দেওয়ার কথা বললেও সম্প্রতি ব্রাজিলের নেতৃত্বাধীন একটি যৌথ উদ্যোগের কোম্পানির কাছে থেকে আফগান ন্যাশনাল আর্মির জন্য যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ