1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলা : প্রতিবেদন ২৭ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ১২১ Time View

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য,২০১৭ সালের ১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে এক যুবক বিস্ফোরক নিয়ে র‌্যাবের-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

ওই ঘটনায় খিলগাঁও থানায় র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ