1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৩৬ Time View

ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস আজ রোববার (২৮ জানুয়ারি)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে প্রতিবছর ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন, তথ্য সুরক্ষা ও আস্থা প্রতিষ্ঠা’।

১৯৮১ সালে ইউরোপের সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপ’ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্যদিয়ে বিশ্বে প্রথম ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস পালন শুরু হয়।

দিবসটি উপলক্ষে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আজ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাইভেসি টক’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে।

সরকারের ইলেক্ট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মানসুর মোহাম্মদ শর্ফা উদ্দিন, প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার, বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. মেহেদী হাসান সভায় অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ