1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে নিহত ২, মোবাইল সেবা বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৪৪ Time View

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের আইন-শৃঙ্খলাবাহিনীর গুলিতে দুই বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় কাশ্মিরের শোপিয়ান জেলায় সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় রোববার উপত্যকা জুড়ে অবরোধের ডাক দিয়েছে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা।

দেশটির সেনাবাহিনী বলছে, উত্তেজিত জনতা সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেছিল। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শোপিয়ান জেলা পুলিশ।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছেন কাশ্মিরের এই মুখ্যমন্ত্রী। সীতারামন বলেছেন, তিনি এ ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন।

এনডিটিভি বলছে, কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের অবরোধের ডাক আসার শ্রীনগরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। উত্তেজনা ঠেকাতে নিরাপত্তাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ