1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর

কাশ্মিরে সেনাবাহিনীর গুলিতে নিহত ২, মোবাইল সেবা বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের আইন-শৃঙ্খলাবাহিনীর গুলিতে দুই বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় কাশ্মিরের শোপিয়ান জেলায় সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় রোববার উপত্যকা জুড়ে অবরোধের ডাক দিয়েছে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা।

দেশটির সেনাবাহিনী বলছে, উত্তেজিত জনতা সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেছিল। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শোপিয়ান জেলা পুলিশ।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছেন কাশ্মিরের এই মুখ্যমন্ত্রী। সীতারামন বলেছেন, তিনি এ ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন।

এনডিটিভি বলছে, কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের অবরোধের ডাক আসার শ্রীনগরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। উত্তেজনা ঠেকাতে নিরাপত্তাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ