1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

রাজধানীতে নির্মাণ হচ্ছে ‘গোসা নিবারণী পার্ক’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৫২ Time View

নাগরিকদের একঘেয়েমী ও অবসাদ নিরসনে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ রাজধানীতে নির্মাণ করা হচ্ছে ‘গোসা নিবারণী পার্ক’।
ওসমানী উদ্যানে আজ এই পার্কের নিমাণ কাজের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোসা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোসা নিবারণী পার্ক।’
আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণ কাজ শেষ হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘এ পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য পৃথক জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’ পুরো পার্কটির চারদিক উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান।
জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় ওসমানী উদ্যানে ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে।
পার্কের নির্মাণ কাজ উদ্বোধন শেষে মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। শনিবার ৪টির উদ্বোধন করা হয়।
এছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণ কাজ হাতে নিয়েছে ডিএসসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ