1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

সংবাদ প্রকাশে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৪৮ Time View

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের ক্ষতি হয়, ভাবমূর্তি নষ্ট হয় এবং দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের সংবাদ প্রকাশে সংবাদপত্রের ভূমিকা কী হওয়া উচিত তা আমাদের ভেবে দেখতে হবে সর্বাগ্রে। এক্ষেত্রে দেশের স¦ার্থকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আজ টাঙ্গাইল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে কোন সভ্য গণতান্ত্রিক দেশে কখনই শুধু সরকারি দলকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সংসদে বিরোধীদল এবং রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হয়। কিন্তু, আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতে সরকারকে প্রশ্ন করতে পছন্দ করি।
তিনি বলেন, যে কোন গণতান্ত্রিক দেশের মতো সরকার অবশ্যই জবাবদিহি করবে এবং এটা সরকারের দায়িত্ব। তিনি সাংবাদিকদের ব¯ুÍনিষ্ঠ, নিরপেক্ষ এবং পক্ষপাতহীনভাবে সংবাদ তুলে ধরার আহ্বান জানান।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আলহাজ মোঃ সানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান কিরণ, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহাবুব আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তৃতা করেন।
এর আগে প্রতিমন্ত্রী দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে ড. আল রাজি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ