1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় নিয়ে বিএনপি সহিংসতা করলে জনগণ তা প্রতিহত করবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতির মামলার রায় নিয়ে সহিংসতা করলে জনগণ তা প্রতিহত করবে।
তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের জন্য আগামী ৮ ফেব্রুয়ারী তারিখ নির্ধারণ করেছে আদালত। এ রায়কে কেন্দ্র করে বিএনপি গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে বা পরের মতো সহিংসতা করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।’
কাদের বলেন, বিএনপির নেতারা এ মামলার রায় নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা আদালত অবমাননার শামিল। তাদের এ ধরনের বক্তব্য থেকেই বোঝা যায়, তারা ক্ষমতায় গেলে তাদের কাছে আদালত, আইনের শাসন ও গণতন্ত্র কিছুই নিরাপদ নয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শিল্পী হাশেম খানের ‘জোড়াতালির চালচিত্র’ শীর্ষক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় সরকার দেবে না, এ মামলার রায় দেবে আদালত। আর রায় নিজেদের পক্ষে গেলে আদালত ভালো, আর রায় বিপক্ষে গেলে আদালত নিরপেক্ষ নয় ও দেশে আইনের শাসন নেই বলে বিএনপি চিৎকার শুরু করে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেনতেন রায় মেনে নেওয়া হবে না বলে বিএনপির নেতারা হুমকি দিচ্ছে। তারা আদালতের রায়কে যেনতেন রায় বলে আদালতকে আন্ডাররেটেড করছে।
বিএনপির এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ের আগেই তারা আদালতের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। নির্বাচনে তারা জিতলে বলে নির্বাচন কমিশন ভালো, আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আদালতের ক্ষেত্রেও তারা এই নীতি অনুস্মরণ করে। মানি না, মানবো না-এটাই এখন বিএনপির রাজনীতি হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী, বিশিষ্ট লেখক শাহরিয়ার কবির, স্থপতি রবিউল হোসাইন ও শিল্পী রোকেয়া সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ