1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

দুই হাজার নতুন মাদ্রাসা ভবন নির্মাণ করা হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮
  • ৩৯ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে এক হাজার ৩২৫টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো দুই হাজার মাদ্রাসায় আধুনিক চারতলা ভবন নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার সকলক্ষেত্রে উন্নতি করতে হবে। এজন্য অবকাঠামো নির্মাণের ব্যবস্থা নেয়া হয়েছে।’
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন আয়োজিত মাদ্রাসা শিক্ষক-কর্মচারী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। ইবতেদায়ি থেকে ফাজিল পর্যন্ত সাড়ে ৭ হাজার মেধাবৃত্তি এবং ১৫ হাজার সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
তিনি বলেন, আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় রূপান্তর করা হয়েছে।
মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, ন্যায়নীতির ধর্ম, কল্যাণের ধর্ম। এর ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যাতে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে সেজন্য আলেম-ওলামাদের সতর্ক থাকতে মন্ত্রী আহ্বান জানান।
বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজীর পরিচালনায় সমাবেশ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এ সময় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর এবং জমিয়াতুল মোদারেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ