1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। জালালাবাদে কয়েকজন বন্দুকধারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং এর পরপরই ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে, গোলাগুলির শব্দে কাছাকাছি একটি স্কুলের শিশুরা পালানোর চেষ্টা করছিল। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সীমান্তে অবস্থিত জালালাবাদে প্রায়ই তালেবান জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়ে থাকে। ওই এলাকাটি ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী ঘাঁটি। ২০১৫ সাল থেকেই ওই এলাকায় সক্রিয় রয়েছে জঙ্গিরা।

কাবুলের একটি অভিজাত হোটেলে তালেবান হামলায় ২২জন নিহতের কয়েকদিন পরই সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটল। ওই হোটেলে হামলার ঘটনায় নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে এক হামলাকারী বোমাবাহী গাড়ি নিয়ে সেভ দ্য চিলড্রেন কার্যালয় প্রাঙ্গণে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, বন্দুকধারীদের একটি দল সেখানে গুলি চালাতে চালাতে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে ১১জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এখনও সংঘর্ষ চলছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং তার সুরক্ষায় আফগানিস্তানে কাজ করে যাচ্ছে সেভ দ্য চিলড্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ