1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সড়কে প্রাণ গেল নানি-নাতনির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৭ Time View

নড়াইল-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন- নানি মনোজা বেগম (৪৫) এবং নাতনি সাদিয়া (২)। মনোজা বেগম নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিলে নানি ও নাতনি নিহত হন। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ