1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ৪১ Time View

রাজধানীর মালিবাগ এলাকায় আজ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোছা. রুনা আক্তার (৩২)। তিনি মাদারীপুর জেলার সদর থানার কালপুরের বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের আদি লেন এলাকায় থাকতেন।। নিহত রুনা দুই সন্তানের জননী।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা আজ সকালে বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রামপুরা থানার এসআই মো. দুলাল মিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
তিনি জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ