1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

নির্বাচন নিয়ে বিএনপির সংলাপের প্রস্তাবকে আওয়ামী লীগের প্রত্যাখান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সংলাপের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বিকেলে রাজধানীর ধানমান্ডস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থানের কথা জানান।
সরকারের চার বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার সংবিধানের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন(ইসি) নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষাদি ইসি’র অধীনে চলে যায়।’ নির্বাচনকালে সরকারের রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের একটি মন্ত্রীসভা থাকে। এ সময় সরকার কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধানে উল্লেখ রয়েছে। আর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোন জটিলতাও নেই। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোন অসুবিধা থাকলে সংলাপের প্রয়োজন হতো। নির্বাচন অনুষ্ঠানে কোন অসুবিধা না থাকায় সংলাপের কোন প্রয়োজন নেই।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য সংসদীয় দেশের মত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী সরকার ইসিকে প্রয়োজনীয় সহায়তা দেবে। আর তাই নতুন করে কোন সংলাপের প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সংলাপের নামে রাজনৈতিক স্টান্টবাজী করছে। সংলাপ করার মতো উদার মনমানসিকতা বিএনপির নেই। সংলাপের নামে তারা সস্তা শ্লোগান দিচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সংলাপের আহবান জানিয়েছিলেন তখন বেগম খালেদা জিয়ার কুরুচিপূর্ণ কথা বার্তার কথা দেশের মানুষ ভূলে যায়নি।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চার বছরপূর্তি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা গঠনমূলক, ইতিবাচক ও রাষ্ট্র নায়কোচিত। সারা দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রশংসা করলেও শুধু হতাশ হয়েছে বিএনপি। তিনি বলেন, বিএনপির পরাজয়ের ভয় থেকেই হতাশার সৃষ্টি হয়েছে। মানুষের মনের ভাষা না বোঝার জন্য বিএনপি ভুলের রাজনীতির চোরাবালিতে আটকে গেছে। তারা (বিএনপি) মানুষের মনের ভাষা না বোজার জন্যই গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার মতো আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার মাশুল তাদের আরো অনেক দিন দিতে হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, মো. আনোয়ার হোসেন ও গোলাম রব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ