1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’ : হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৩৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক বলেছেন, ট্রাম্পের শারীরিক অবস্থা খুবই চমৎকার। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো শুক্রবার ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।
ট্রাম্পের চিকিৎসক রনি জ্যাকসনের বরাত দিয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আজ প্রেসিডেন্টের শারীরিক স্বাস্থ্য পরীক্ষার পর দেখা গেছে তিনি চমৎকারভাবে ভালো আছেন।’
জ্যাকসন আরো বলেন, ‘স্বাস্থ্যগত দিক থেকে প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার রয়েছেন।’ এ ব্যাপারে মঙ্গলবার তার ব্রিফিং করার কথা রয়েছে।
ট্রাম্পের খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠায় শারীরিক পরীক্ষার আগে আগে কৌতুক করে তিনি বলেছিলেন, ‘পরীক্ষার ফলাফল ভালই হবে, না হলে স্টক মার্কেটে দরপতন ঘটবে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি পরীক্ষার ফলাফল ভালোই হবে। যদি না হয় আমি খুবই বিস্মিত হবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ