1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

তথ্য মন্ত্রণালয়ে যোগদান করলেন তারানা হালিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ Time View

নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম রোববার মন্ত্রণালয়ে নিজ দফতরে যোগদান করেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে তারানা হালিম সচিবালয়ে তার নতুন দফতরে যোগ দেন। এর আগে গত ৩ জানুয়ারি তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
তারানা হালিম সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী।
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।
পরে তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন -জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউড অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনুর রশিদ এবং প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সময় কম, চ্যালেঞ্জ বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আমাকে কাজ করতে দেবেন দক্ষতা ও সততার সঙ্গে তা পালন করবো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতো এখানেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে, মানুষ যেন বলে আওয়ামী লীগ সরকার যা বলে তা যথা সময়ে নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। মেধা দিয়ে পরিশ্রম করে কাজ করবো। তথ্যমন্ত্রীর সঙ্গে এক পরিবার হয়ে কাজ করবো। পরিবারে যদি কোনও দুর্নীতিগ্রস্ত কেউ থাকে তবে তাকে মেনে নেব না।’
দুই বছর চার মাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তারানা হালিম। তিনি বলেন, এ বছরের ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে বলে আশা করা যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে স্যাটেলাইটের ১০০% নির্মাণ কাজ, স্যাটেলাইট পরিচালনার জন্য কোম্পানী গঠন, গাজীপুর ও বেতবুনিয়ায় স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২য় সাবমেরিন ক্যাবেলে দেশের যুক্ত হওয়া, কুয়াকাটায় ২য় সাবমেরিন ক্যাবেল এর ল্যান্ডিং স্টেশন নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন ও উদ্বোধন, রবি ও এয়ারটেলকে একীভূত করার মাধ্যমে বাজারে ভারসাম্য সৃষ্টি, আইক্যান কর্তৃক ডট বাংলা ডোমেইন নেইম ২ বছর বিরতির পর পুণরায় যোগাযোগ স্থাপন করে বাংলাদেশের অনুকূলে বরাদ্দ, কলড্রপে (একের অধিক) অপারেটর কর্তৃক কল ফেরৎ নিশ্চিত করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব কাজ করেছেন তার সুফল আগামী এপ্রিল মাসে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ