1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

শাহজালালে স্বাভাবিক, ওসমানীতে বিমান চলাচল বিঘ্নিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

ঘন কুয়াশার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ঘণ্টা সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। তবে এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্বাভাবিক ছিল।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার সকালে আবুধাবি থেকে আসা বিমানের বিজি-২২৮ ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সার্ভিস বিভাগের কর্মকর্তা আবদুল আজিজ জানান, সকাল সাড়ে ৯টার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ