1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রথমবারের মতো পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ Time View

পুলিশ সপ্তাহ-২০১৮ তে এবারই প্রথম অর্থ, গণপূর্ত, আইন, পরিকল্পনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।

শনিবার ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আগামী সোমবার (৮ জানুয়ারি) থেকে পুলিশ সপ্তাহ শুরু হবে। ওই দিন রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইজিপি বলেন, পুলিশ সপ্তাহে প্রতিবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়ে থাকে। কিন্তু এবার প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

আইজিপি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশের অনেক ইস্যু থাকে। এজন্য এবার পুলিশ সপ্তাহে আসার সম্মতি জ্ঞাপন করেছেন অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব। তাদের সঙ্গে আয়োজিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

পুলিশ সপ্তাহের সূচি
সোমবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনের সকালে প্রধানমন্ত্রী বার্ষিক প্যারেড পরিদর্শন করবেন। এরপর নবনির্মিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম উদ্বোধন করবেন। তিনি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন।

এবারই প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের প্রথমদিন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পাঁচ দিনব্যপী পুলিশ সপ্তাহের অন্যান্য অনুষ্ঠানে দ্বিতীয় দিন মঙ্গলবার পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, অন্য মন্ত্রীদের সঙ্গে পুলিশের সম্মেলন থাকবে।

তৃতীয় দিন বুধবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরতদের পুনর্মিলনী।

৪র্থ দিন বৃহস্পতিবার থাকছে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।

আগামী শুক্রবার (১২ জানুয়ারি) আইন-শৃঙ্খলা ও অপরাধ-সংক্রান্ত মতবিনিময় সভার মধ্যদিয়ে পুলিশ সপ্তাহ-২০১৮ এর সমাপনী ঘোষণা করা হবে বলেও জানান আইজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ