1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

পারিবারিক ভিসা নিষিদ্ধ করতে চান ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৭৭ Time View

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের পারিবারিক ভিসার আওতায় অনুমোদন দেয়া বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ নাগরিকরা তাদের পরিবারের সদস্যদের পারিবারিক ভিসার মাধ্যমে সে দেশে নিতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তার ক্ষেত্রে চেইন মাইগ্রেশন বা পারিবারিক ভিসাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন ট্রাম্প। সে কারণেই তিনি পারিবারিক ভিসা কমিয়ে আনতে চান। খবর রয়টার্স।

এ বিষয়ে এখনও কোনো ধরনের আইন হয়নি। তবে গত বছর থেকেই পারিবারিক ভিসার অনুমোদন বিগত ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) নথি থেকে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। পারিবারিক ভিসার ক্ষেত্রে এত কম অনুমোদন এর আগে দেখা যায়নি।

বৈধ ভিসার ক্ষেত্রে খুব বেশি কঠোর হয়েছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসন বন্ধ করতেও বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি আহ্বানসহ দেশটিতে অবৈধভাবে বসবাসকারীদের ধরপাকড়ের সংখ্যা অনেক বেড়েছে।

গত বছরের ডিসেম্বরে নিউইয়র্ক শহরের ব্যস্ততম বাস টার্মিনালে হাতে তৈরি বিস্ফোরক নিয়ে হামলা চালায় এক বাংলাদেশি। ওই ঘটনার পর পরই ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এটাই হচ্ছে পারিবারিক ভিসার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক উদাহরণ। কারণ ওই বাংলাদেশি পারিবারিক ভিসাতেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

তবে কারো আত্মীয় যুক্তরাষ্ট্রে থাকলেই তাকে পারিবারিক ভিসা দেয়া হয় না। বরং অভিবাসনের ক্ষেত্রে সব ধরনের প্রক্রিয়া এবং নিরাপত্তাজনিত পরীক্ষা সম্পন্ন করার পর কয়েক বছরের অপেক্ষা শেষেই গ্রীন লাইট পান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ