1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

কথাসাহিত্যিক শওকত আলীর অবস্থা স্থিতিশীল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৪৯ Time View

ফুসফুসের সংক্রমণে গুরুতর অসুস্থ কথাসাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

একুশে পদকপ্রাপ্ত এই সাহিত্যিককের চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক সমীরণ চক্রবর্তী।

গত বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তরের পর এ পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, ৮১ বছর বয়সী শওকত আলীর শারীরিক অবস্থাও খুব ভালো নয়। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল জানান, শুক্রবার তার বাবা চোখ খুলতে পেরেছেন। তবে তার শরীরের অন্য কোনো অঙ্গ সাড়া দিচ্ছে না।

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি এবং সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে শিক্ষকতায় যোগ দেন।

তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী। পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ