1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ১১৩ Time View

প্রতিবছর ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস হিসেবে পালিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে প্রতিবছর ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত হয়।
দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত হবে। দিবস দু’টি যথাযথভাবে পালনে এ সম্পর্কিত প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ডিপ্লোমেটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী সভার শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র সম্বলিত ৭১টি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।
বৈঠকে মুক্তিযুদ্ধকালীন সময়ের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ