1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

৮ মার্চ: রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২
  • ১৪৮ Time View

একাত্তরের এই দিনে আন্দোলন-সংগ্রামে উত্তাল সারাদেশ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেই বাঙালি স্বাধীনতার ডাক পায়। ফলে তার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির নির্দেশে পুরোপুরি পাল্টে যায় পুরো দেশের চিত্র। বঙ্গবন্ধুর নির্দেশ পালনে উত্তাল বাংলায় বিদ্রোহ-সংগ্রামের তরঙ্গ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

৭ মার্চের ভাষণ রেডিওতে প্রচার না করায় ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। আন্দোলন শুরু করে বেতারকর্মীরাও। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…’ রেডিওতে প্রচার করে।

বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কেবল বেতন নেওয়ার জন্য দুই ঘণ্টা খোলা রাখা হয় ব্যাংক।

তবে বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন চলতেই থাকে। আগের মতোই উত্তাল জনতা মিটিং-মিছিলে প্রকম্পিত করে রাখে সারাদেশ।

এসময় স্বাধীনতা আন্দোলনের জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামের আগের পাকিস্তান বাদ দিয়ে শুধু ছাত্রলীগ রাখা হয়।

অন্যদিকে ৮ মার্চ থেকে দেশের সব প্রেক্ষাগৃহে পাকিস্তানের পতাকা প্রদর্শন, জাতীয় সঙ্গীত বাজানো এবং উর্দু ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ