1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

৫ বছরের মধ্যে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্য সর্বনিম্নে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৭৫ Time View

food productsগত ৫ বছরের মধ্যে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একইসাথে ২০১৪ সালের আগস্টের পর চলতি বছর মে পর্যন্ত বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের মূল্য ১৪ শতাংশ কমেছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে— গম, ভুট্টা এবং ধানের বাম্পার ফলন হওয়াসহ জ্বালানি তেলের মূল্য হ্রাস পাওয়ায় পরিবহন খরচ কমেছে। জ্বালানি তেলের মূল্য কম হওয়ায় খরচ কমেছে সার ব্যবহারের।

গত বছরজুড়ে জ্বালানি তেলের দাম কম হওয়ায় এ সুবিধা পাওয়া গেছে। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত গমের মূল্য কমেছে ১৮ শতাংশ। চালের মূল্য কমেছে ১৪ শতাংশ এবং ভুট্টার দাম কমেছে ৬ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্য কিছুটা বৃদ্ধির ফলে খাদ্যদ্রব্যের মূল্যও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম কমে আসার বিষয়টিকে স্বাগত জানিয়ে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দেশের অভ্যন্তরীর প্রস্তুতি থাকা প্রয়োজন।

প্রাপ্ততথ্যে দেখা গেছে, উল্লেখিত সময়ে দক্ষিণ পূর্ব নাইজেরিয়া, মালাবির মতো দেশগুলোতে ইবোলা, বন্যা আক্রান্ত দেশগুলোতে খাদ্যের দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ