1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

৪ জিবি র‍্যামের এস৬ এজ প্লাস উন্মুক্ত করল স্যামসাং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ২৪৪ Time View

মুনাফা অর্জনের দিক থেকে সময়টা ভালো যাচ্ছে না স্যামসাংয়ের। এই অবস্থা কাটাতে অনেক দিনের জল্পনা কল্পনা এবং গুজবের অবসান ঘটিয়ে স্যামসাং আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে গ্যালাক্সি এস৬ এজ প্লাস নামের একটি ডিভাইস। hbkস্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। আর তাই আইফোন ৬ প্লাসের সাথে বেশ ভালোই লড়াই জমে উঠবে।
প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ২৫৬০*১৪৪০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪। গ্যালাক্সি এস৬ এজের মতো এতেও আছে ডুয়েল এজ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৭৪২০ অক্টা কোর ৬৪ বিট প্রসেসর। আর রয়েছে মালি টি৭৬০ জিপিইউ।
স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হলো এতে থাকা ৪ জিবি এলপিডিডিআর-৪ র‌্যাম। আর থাকছে ৩২ জিবি এবং ৬৪ জিবির আলাদা দুটি ভ্যারিয়েন্ট। তবে থাকছে না কোন মেমোরি কার্ড স্লট।
এতে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪ জিবি র‌্যামের এই ডিভাইসে স্যামসাং ৬৪-বিট ১৪ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর রয়েছে। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ডিভাইসে ৩০০০ এমএওএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ৩২ জিবি এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮১৪.৯৯ ডলার এবং ৯১৪.৯৯ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ