1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

৩ সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে ক্রমশই শক্তিশালী করে তুলছে পাকিস্তান। ‘বাবর ক্রুজ মিসাইল আইএ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ মিসাইল।

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বাবর ক্রুজ মিসাইল আইএ ‘স্টেট অব দ্য আর্ট মাল্টি টিউব মিসাইল লঞ্চ ভেহিকল’ থেকে পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের লে. জেনারেল মুহাম্মদ আলী, কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফল পরীক্ষা চালানোয় পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর। সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভিও।

গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। এর আগে গত ২০ জানুয়ারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন ৩-এর সফল পরীক্ষা চালায় দেশটি। এর পর চলতি মাসের শুরুতেই ‘গজনভি’ নামের আরী একটি মিসাইলের পরীক্ষা চালানো হয় দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। আর বৃহস্পতিবার তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।
খবর ডন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ