1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

৩৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪
  • ১৯৮ Time View

ভোটকেন্দ্রে ও ব্যালট পেপার অগ্নিসংযোগ করার কারণে সারাদেশে ৩৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

কুমিল্লায় ৪টি, দিনাজপুরে ৫টি, যশোরে ৬টি, গাইবান্ধায় ২টি, চট্টগ্রামে ২টি, নীলফামারীতে ২টি, লক্ষীপুরে ২টি, হবিগঞ্জ ও ফেনীতে ১টি করে মোট ৩৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শুক্রবার থেকে সারাদেশে ১৪৭ আসনে ভোটের জন্য প্রস্তুত ১৮ হাজার ২০৮ ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে রংপুরের পীরগাছার ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজ দখল নেওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশে একযোগে সকাল ৮টা থেকে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ