1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

১০ বছরের মধ্যে প্রথম সাবস্ক্রাইবার কমল নেটফ্লিক্সের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৭৩ Time View

১০ বছরের মধ্যে প্রথমবারের মতো সাবস্ক্রাইবার কমলো মার্কিন স্ট্রিমিং সার্ভিস ও প্রোডাকশন কোম্পানি নেটফ্লিক্সের। চলতি বছরের শুরুর তিন মাসে তাদের ২ লাখ সাবস্ক্রাইবার কমে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও কয়েক লাখ সাবস্ক্রাইবার কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে রাজস্বও কমে গেছে। নেটফ্লিক্স মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

নতুন গ্রাহক বাড়াতে চায় নেটফ্লিক্স। এ জন্য নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ারিং বন্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন দেখানোর চিন্তাভাবনাও করছে তারা।

কেন সাবস্ক্রাইবার কমেছে তার কয়েকটি কারণ জানিয়েছে নেটফ্লিক্স। এতে আছে অন্য কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি, অর্থনীতির মন্দা, ইউক্রেন সংঘাত, ব্রডব্যান্ডের সম্প্রসারণে ধীরগতি, নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ার করা। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে ফেলায় তারা ৭ লাখ নতুন গ্রাহক থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

উল্লেখ্য, শেষবার ২০১১ সালের অক্টোবরে নেটফ্লিক্সের গ্রাহক কমেছিল। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ২২০ মিলিয়নেরও বেশি।
তথ্যসূত্র : গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ