1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ

১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ১৭১ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

আজ রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অক্টোবর প্রথম ১০দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭০ কোটি ১৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৯ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, অক্টোবেরে এই ১০দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬ কোটি সাত লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার।

এরপর অগ্রণী ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৭৫ লাখ ৭০ হাজার ডলার এবং ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ