1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

হোমস থেকে উদ্ধার করা হলো ব্রিটিশ সাংবাদিক পলকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৭ Time View

রিটেনের সানডে টাইমস পত্রিকার আহত ফটো সাংবাদিক পল কনরয়কে সিরিয়ার হোমস শহর থেকে উদ্ধার করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাকে হোমস শহরের বাবা আমের জেলা থেকে সরকার বিরোধি এবং তাদের সাহায্য করা কিছু সেনা সদস্য উদ্ধার করে লেবাননে নিয়ে যায় নিশ্চিত করেছে তার বাবা লেস।

কিন্তু পলের সাথে থাকা আরেক ফ্রেঞ্জ সাংবাদিক এডিথ বওভিয়ারের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।  গত বুধবার সরকারি বাহিনীর হামলায় তারা আহত হন। এছাড়া তাদের অন্য দুই সহকর্মী আমেরিকান সানডে টাইমসের মেরি কোলভিন ও ফ্রেঞ্জ ফটো সাংবাদিক রিমি ওখলিক ওই হামলায় নিহত হয়।

গত সোমবার সিরিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিলো তারা বাবা আমের থেকে একজন গর্ভবতি মহিলা, তার স্বামী ও ছোট্ট একটি আহত মেয়েকে উদ্ধার করেছে। তবে তারা সেখান থেকে কোন বিদেশি সাংবাদিকদের উদ্ধার করতে অসমর্থ হয়।

এদিকে মঙ্গলবারেও হোমস শহরে সরকারি বাহিনী বিরোধিদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। অবশ্য আসাদ সরকার শহরটিতে চলমান রক্তপাত বন্ধে বিরোধিদের সাথে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে জেনেভায় সিরিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থার জরুরি বৈঠকের জন্যই আসাদ সরকার এ পদক্ষেপ নিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ