1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা

হাসপাতালে ভর্তি আরও ১০৩ ডেঙ্গু রোগী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে অধিকাংশই রাজধানীর বাসিন্দা। ১০৩ জনের মধ্যে ৯৬ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৫ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪৩ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১২২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট ২৫ হাজার ৩৪৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৫৮৩ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ