1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যায় না

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৫৮ Time View

হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করা যাবে না বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আজ এক তথ্য বিবরণীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে।

বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ,পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।

এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্রতি তিন দিন পরপর এ পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ