1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৭৭ Time View

ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের গভর্নরের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং সে দেশের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সে দেশের বাদশাহ। সেই সঙ্গে আন্তরিকভাবে সমবেদনা জানিয়েছেন গভর্নর জেনারেলের প্রতি। এছাড়া নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সৌদি বাদশাহ জানিয়েছেন, সে দেশে সন্ত্রাসবাদ নির্মূলে সৌদি আরব পাশে থাকবে এবং এই ধাক্কা দ্রুত কাটিয়ে ওঠার জন্য সাহস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ