1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

হানিফকে ‘অব্যাহতি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩
  • ১৪৮ Time View

hanifআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে ‘অব্যাহতি’ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে মাহবুব উল আলম হানিফের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে তাঁর (হানিফ) চুক্তি বাতিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাহবুব উল আলম হানিফ বলে, ‘আমি নির্বাচনের জন্য প্রস্ততি নিচ্ছি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ লাভজনক হওয়ায় আমি নিজেই পদত্যাগের জন্য আবেদন করেছিলাম। সেই হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

“আমি এর আগে নিজে থেকেই চার-পাঁচবার পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। নির্বাচনী প্রচারণার জন্য আমার এলাকায় সময় দেওয়া প্রয়োজন।”

“প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন করে এলাকার জনমত যাচাই করে আসুন” যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রী গণভবনে কুষ্টিয়া জেলার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।  এ সময় নেতাকর্মীদের একাংশ প্রধানমন্ত্রীর কাছে মাহবুব উল আলম হানিফের পক্ষে জাতীয় নির্বাচনে প্রার্থিতা চান। কিন্তু আসনটি থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্বাচিত হয়েছেন এবং আসনটির প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় কিছুটা কলহ দেখা দেয়। পরবর্তীতে হানিফ ভেড়ামারা থানা আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করেন।

কয়েকটি সূত্র জানায়, কমিটি ভেঙে দেওয়ায় হানিফের ওপর বিরক্ত ছিলেন প্রধানমন্ত্রী। কেন এ কমিটি ভাঙা হলো? -বিষয়টি হানিফের কাছে জানতে চান তিনি। কিন্তু তাঁর কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় প্রধানমন্ত্রী বিরক্ত ছিলেন।

ওই বৈঠকে কুষ্টিয়ার একাধিক নেতা ওই আসনে হাসানুল হক ইনুকে প্রার্থী করা হলে জয়ী হতে পারবেন না বলে মন্তব্য করেন। তারা হানিফকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধানকে অনুরোধ জানান। শেখ হাসিনা তা নাকচ করে দিয়ে বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বৃহত্তর ঐক্য চাইছেন। কিন্তু মহাজোটের শরিক একটি দলের সভাপতি মনোনয়ন পাবেন না -এটা হতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ