1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

হাইতির উদ্দেশে ১৬০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ১০০ Time View

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ (BANFPU-3) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের ১৬০ সদস্যের একটি দল। বুধবার রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা।

কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস জানান, পুলিশ সদর দফতরের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সদর দফতরে দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি মিশনে নিয়োজিত থাকাকালে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৮শ সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ