1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

হলিউডে প্রথম বাংলাদেশি নায়িকা সুমাইয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মে, ২০১২
  • ২৩১ Time View

খুলনার মেয়ে সুমাইয়া আহম্মেদ প্রথম বাংলাদেশি হিসেবে হলিউডের একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

বর্তমানে ‘হাম্বল রিভার’ নামে ওই ছায়াছবিটির শ্যুটিং চলছে।

ছবিটি পরিচালনা করেছেন বিশিষ্ট মার্কিন চলচ্চিত্র পরিচালক টমাস গুডউইন। প্রযোজনা করেছেন ডেভিন ব্লিথেন এবং এরিক পিটারসন।

এতে সুমাইয়ার বিপরীতে মি. অ্যান্টোনিও গ্রিমস অভিনয় করছেন। ‘হাম্বল রিভার’ ছবিটি ২০১৩ সালের মার্চে মুক্তি পাবে।

সুমাইয়া আহম্মেদ যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে অভিনয়ের ওপর উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।

তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক বাংলার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ জামাল উদ্দিন আহম্মেদ ও সম্পাদক মণ্ডলীর সভাপতি মিসেস তহমিনা আহম্মেদের ছোট মেয়ে।

বাবা-মাসহ সুমাইয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তারা প্রায়ই বাংলাদেশে বেড়াতে আসেন।

সুমাইয়ার বাবা শেখ জামাল জানান, সুমাইয়া হলিউড ও বলিউডের ছবিতে অভিনয় করে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান। এজন্য তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ