1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

হরতাল ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করে বিশ্বাস করি না: জিএম কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১২
  • ১৬৩ Time View

বাণিজ্য মন্ত্রী জিএম কাদের বলেছেন, ‘হরতাল ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করে এটা বিশ্বাস করি না। তাই হরতালে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই। তবে হরতাল বিদেশে সম্মান নষ্ট করে। কিন্তু বিদেশি যারা বাংলাদেশে ব্যবসা করেন তারা বাংলাদেশ সম্পর্কে বুঝে গেছেন। তাই হরতালের সহিংসতা পরিহার করতে হবে।’

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ‘ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা আইন আসন্ন বাজেট অধিবেশনে তোলা হবে’ বলেও জানান বাণিজ্য মন্ত্রী।

আসছে রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেমন চিনি, ভোজ্য তেল, ছোলা সরবরাহ নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘তবে এসব পণ্যের আমদানিকারকের সংখ্যা কমে গেছে। তাই কারসাজি করার সুযোগ থাকে। কতোগুলো পণ্যের বাজার ব্যবসায়ীরা ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করতে পারে।’

তিনি আরো বলেন, ‘দেশের অর্থনীতিতে বেশ কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে। তবে অর্থনীতি এখন আগের চেয়ে অনেক ভালো।’

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ