1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

হযরত শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ১২৩ Time View

goldঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ওজনের ৬টি স্বর্ণের বারসহ ইতালি প্রবাসী এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম তানজিলুর রহমান (৩৩)। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

জানা যায়, তানজিলুর রহমান ইতালির রোম থেকে বাংলাদেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি বঙে এক কেজি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ