1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পেলেন আফগান উচ্চশিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৫১ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আফগান সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। রোববার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে তার গাড়ি বহরের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

রোববার সকালের দিকে পরিচালিত হামলা তার দু’জন দেহরক্ষী আহত হলেও প্রাণে বেঁচে যান মন্ত্রী আব্দুল্লাহ ওবায়েদ। এর মাত্র একদিন আগেই অপর এক হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শীর্ষ আফগান রাজনীতিক নিহত হন।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় আফগানিস্তানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল্লাহ ওবায়েদ উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশ থেকে কুন্দুজ প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তার বহরের একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে বিস্ফোরিত হয়। একই গাড়িবহরে বাগলানের প্রাদেশিক গভর্ণরও ছিলেন বলে জানা গেছে।

বাগলান শহরের নিকটবর্তী মহাসড়কে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন বাগলানের গভর্নর মুনশি মজিদ। মাত্র এক দিন আগেই উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে নিজেকে উড়িয়ে দেন এক আত্মঘাতী হামলাকারী। এতে শীর্ষ আফগান রাজনীতিক আহমেদ খানসহ ২২ জন নিহত হয়।

এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার অপর এক গাড়ি বোমা বিস্ফোরণে আফগান সরকারের মহিলা বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ